Uddipon Biddaneketon Govt Primary School

প্রতিষ্ঠাকালঃ ১৯৭৭ ইং, ২০১৩ জাতীয়করণ / সরকারিকরণ, কামারখালী বাজার, মধুখালি,ফরিদপুর।
E-mail: gpsuddipon@gmail.com, Head Teacher Mobile No: 01777868945

উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

এ বিদ্যালয়টি কামারখালী বাজারের প্রাণকেন্দ্রে স্থানীয় যুবক সমাজের ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার

জাতীর পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল ভেদাভেদ ভুলে আমরা জনগণের মঙ্গলের জন্য কাজ করব।

-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ মুজিব কর্ণার

প্রতিষ্ঠার ইতিহাসঃ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জনাব দীপালী রানী সরকার তার স্বামী শ্বশুর হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়। ছত্রভঙ্গ পরিবারটি পালিয়ে যাবার সময় আড়াই বছর বয়সী কন্যা সন্তানটি হারিয়ে যায়। তখন দিপালী রানী শোকে পাগল প্রায়। তার এই অবস্থা দেখে স্থানীয় যুব সমাজ এবং তার পরিবারের সদস্যবৃন্দ মনে করেন যদি একটি বাচ্চাদের স্কুল তৈরী করা যায় তাহলে হয়তো দিপালী রানী শিশুদের নিয়ে যদি মেতে থাকে তাহলে তার দুঃখ ভুলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যেমনি ভাবনা তেমনি কাজ স্থানীয় যুবক বাবু দীজেন্দ্র নাথ সাহা- সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করে আসেন এবং এলাকার শিক্ষা উন্নয়ণের জন্য একটি ইংরেজী মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেই ভাবনার আলোকে জনাব আলী নেওয়াজ শায়েস্তা খান ও বাবু রমেন্দ্রনাথ মল্লিক মিলে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে জমিসহ ঘর দান করেন বাবু বলাই চন্দ্র সিকদার। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ঘরটি বহুদিন পরিত্যাক্ত অবস্থায় ছিল। গত অর্থ বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থ বছরে প্রাপ্ত ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) দিয়ে প্রায় শতবর্ষী ভবনটি মেরামত করে ক্লাস নেওয়ার উপযোগী করা হয়। উক্ত ভবন এখন একটি লাইব্রেরী কক্ষ, শিশু শ্রেণি এবং দূর্বল শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের জন্য একটি শ্রেণিকক্ষ আছে।

Previous
Next

প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের স্বাগত বানী

“শিক্ষাই আলো”

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ। হিসেবে বিদ্যালয়ে ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং বিদ্যালয়ে এই উদ্যোগকে এলাকাবাসি স্বাগত জানিয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ বিদ্যালয়ে যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যেকোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।
এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সফলতায় নিরলস ভাবে কাজ করে চলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যালয়ে আছে ছাত্র-ছাত্রীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম, উন্নত বিজ্ঞানাগার, আধুনিক লাইব্রেরি, বিশাল খেলার মাঠ ও সর্বোপরি মনোরম ক্যাম্পাস। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় বিদ্যালয়ে অত্র এলাকার আধুনিক শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিণত হবে।
শারমীম আখতার
প্রধান শিক্ষক
উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষকদের উপস্থিতি তথ্য

নামশারমীম আখতারইয়াছমীন নাহারস্বপন কুমার মিত্রফরিদা পারভীনআলোমতি রায়শামীমা আক্তারতানিয়া খাতুন
পদবীপ্রধান শিক্ষকসহকারী শিক্ষকসহকারী শিক্ষকসহকারী শিক্ষকসহকারী শিক্ষকসহকারী শিক্ষকসহকারী শিক্ষক
উপস্থিতিহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
ছুটি

বিদ্যালয়ে মোট ভর্তিকৃত শিক্ষার্থী এবং আজকের ছাত্র - ছাত্রীদের উপস্থিতি তথ্য

ক্রমিক নংশ্রেণিছাত্রছাত্রীমোট ছাত্র ও ছাত্রীমোট হিন্দুউপস্থিত ছাত্রউপস্থিত ছাত্রীউপস্থিত মোট ছাত্র ও ছাত্রী
প্রাক-প্রাথমিক১৫১৫৩০১৬১২২৮
প্রথম১৯২১৪০১৫২৪৩৯
দ্বিতীয়১৮২৭৪৫১৭২৬৪৩
তৃতীয়৩২৩৩৬৫১০২৯৩০৫৯
চতুর্থ২৫২৭৫২২২২২৪৪
পঞ্চম২৯৪৩৭২২৫৪৩৬৮
সর্বমোট১৩৮১৬৬৩০৪২৭১২৪১৫৭২৮১

ক্লাস রুটিন-২০২৩ (দুই শিফট)

বর্তমান বিদ্যালয়ের সার্বিক চিত্রঃ (যা যা আছে)

প্রাক প্রাথমিক
প্রাক প্রাথমিক শিক্ষা
শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষা শুরু করার আগের শিক্ষাই হলো প্রাক-প্রাথমিক শিক্ষা।  আমাদের বিদ্যালয়ে শিশুরা আনন্দের সাথে প্রাথ প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। বিভিন্ন খেলাধুলার সামগ্রী সহ মজা ও আনন্দ করে পড়ালেখা করার অন্যতম প্রতিষ্ঠান। শিক্ষকরা মায়ের স্নেহ ও মমতা দিয়ে শিক্ষা দিয়ে থাকেন।
result
এক নজরে প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তির ফলাফল
উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান সম্মত শিক্ষার আলোকে ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তির ফলাফল সবসময় ইর্ষানীয়।
doctor-1
ক্ষুদে ডাক্তার
আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ থেকে ১২ বছর বয়সী এক দল ক্ষুদে ডাক্তার তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের স্বাস্থ্য সচেতন করে তুলতে এ কার্যক্রম খুবই ফলপ্রদ। পাশাপাশি রোগজীবাণু সম্পর্কে ধারণা ও ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা হাতে-কলমে শিক্ষা পাচ্ছে তারা।
shop
সততা স্টোর
কোনো কিছু কিনতে হলে স্টোরে থাকা সংশ্লিষ্ট খাতায় পণ্যের বিবরণ লিখতে হবে শিক্ষার্থীকে। এরপর পাশেই রয়েছে টাকা জমা দেওয়ার বক্স। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগীতা করছে।
কাব
বিস্তারিত দেখতে ছবিতে ক্লিক করুন
কাব ও হলদে পাখি
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী ও আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাব ও হলদে পাখির দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে কাব ও হলদে পাখির দলের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্যক্রম পরিচালিত হয়।
তালিকা
প্রধান শিক্ষকদের তালিকা
আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় কারন এখানে যতজন প্রধান শিক্ষক কর্মরত ছিলেন/আছেন তারা সবাই এক একজন আদর্শ শিক্ষক, তাঁদের গুণেগুনান্বিত হয়েছে উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার
মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী যথাযথ র্মযাদার সাথে উদযাপন, র্বতমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্বন্ধে সঠিক তথ্য অবহিতকরন, জ্ঞানার্জন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ উপলক্ষে আমাদের বিদ্যালয়ে ‘‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার” স্থাপন করা হয়েছে ।
sc
বিস্তারিত দেখতে ছবিতে ক্লিক করুন
স্টুডেন্ট কাউন্সিল
শিক্ষাজীবনের প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্রের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা, দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ নির্বাচনের মূল লক্ষ্য।
মানবতার দেয়াল
মানবতার দেয়াল
মানবতার দেয়াল যা শিক্ষার্থীদের মাঝে অন্যের প্রতি সহানুভূতি বা ভালোবাসা প্রকাশের শিক্ষা দেয়। আমাদের বিদ্যালয়ে মানবতার দেয়ালে শিক্ষার্থীরা তাদের কিছু জিনিস রেখে যায় যা অন্যের প্রয়োজনে ব্যবহার হতে পারে। মানষিক বিকাশে মানবতার দেয়াল এক অন্যতম হাতিয়ার।
বুক কর্ণার
বুক কর্ণার
বিদ্যালয়ের নির্ধারিত বইয়ের বাইরে জ্ঞান অর্জন ও শিশুতোষ মানষিকতার বিকাশে বুক কর্ণার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে কোমলমতি শিশুরা বই পড়ার অভ্যাসের সাথে সাথে নিজেকে পরিবর্তন ও সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারে।

নোটিশ বোর্ড

Sl NoDate PublishedSubjectLink
129/09/2022শ্রী শ্রী দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে বিদ্যালয় ছুটি view
220/03/2022২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন-২০২২ view
314/03/2022১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন- ২০২২ view
418/02/2022২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন-২০২২ view
525/12/2021০১লা জানুয়ারী বই বিতরণ -২০২২ view
610/12/2021১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন-২০২১ view
715/10/2021১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন, শেখ রাশসল দিবস-২০২১, “শেখ রাশেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস”view

সাম্প্রতিক ইভেন্ট

মীনা দিবস-২০২২ এ উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহন

মীনা দিবস-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি পাল তাথৈ নাচে প্রথম স্থান অর্জন করেছে।

আরও পড়ুন »

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন -২০২২

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়শোকদিবস ২০২২ উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এ যথাযোগ্য মর্যাদায়

আরও পড়ুন »

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মধুখালী উপজেলার পক্ষে নাচে দ্বিতীয় স্থান অর্জন করেছে, সম্প্রীতি পাল তাথৈ

আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফরিদপুর জেলা পর্যায়েবিভিন্ন ইভেন্টে মধুখালীর ক্ষুদে বিজয়ী যোদ্ধাদের জেলা পর্যায়ের প্রতিযোগিতায়মধুখালী উপজেলার প্রতিযোগীরা ১৪টি ইভেন্টে পুরস্কার লাভ করেছে। তার মধ্যেসম্প্রীতি

আরও পড়ুন »

আজ ০৮ই জুন ২০২২ এ উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়- এ মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভা ও মা ‘দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত

আরও পড়ুন »

শিক্ষক/শিক্ষীকা

শারমীম আখতার প্রধান শিক্ষক

মোবাইল নংঃ - 01777868945
শিক্ষক পিন নম্বর : 9131405040802

ইয়াছমীন নাহার সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - 01711406547
শিক্ষক পিন নম্বর : 993140806093

স্বপন কুমার মিত্র সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - 01713569322
শিক্ষক পিন নম্বর : 993140806094

ফরিদা পারভীন সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - 01721661180
শিক্ষক পিন নম্বর :9131405030403

আলোমতি রায় সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - 01710352805
শিক্ষক পিন নম্বর :993140806095

শামীমা আক্তার সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - 01759924374
শিক্ষক পিন নম্বর :9131405030106

তানিয়া থাতুন সহকারী শিক্ষক

মোবাইল নংঃ - ০১৭৪৫৮০৯৭৬০
শিক্ষক পিন নম্বর :9131405040847

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি

রিতা পারভীন সভাপতি
লাকী খাতুন সহ সভাপতি
কুমারেন্দ্র সাহা দাতা সদস্য
শামসুল আলম বিদ্যোৎসাহী (পুরুষ)
মতিয়ার রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষক
আকরাম হোসেন অভিভাবক সদস্য
তোফাজ্জেল হোসেন অভিভাবক সদস্য
নাসিমা চৌধুরী অভিভাবক সদস্য
আবুল কালাম আজাদ ইউপি সদস্য
ইয়াছমীন নাহার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক
শারমীম আখতার সচিব (প্রধান শিক্ষক)

বিদ্যালয় শিক্ষক ও অভিভাবক সমিতি

মোঃ শওকত আলী সভাপতি
মনোয়ারা বেগম সহ সভাপতি
সম্পা সরকার সদস্য
জলি পোদ্দার সদস্য
লক্ষণ সাহা সদস্য
বিপুল মিত্র সদস্য
মর্জিনা বেগম সদস্য
লাকী বেগম সদস্য
স্বপন কুমার মিত্র শারমীন আখতার

ফটো ও ভিডিও গ্যালারি

পদ্মা সেতুর শুভ উদ্বোধন
বঙ্গবন্ধু কন্যা জেননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম উদ্দীপন বিদ্যানিকেন প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে
শুভ উদ্বোধন কেক
ছাত্র ও ছাত্রীদের আনন্দ
প্রধান শিক্ষিকা সহ অন্যান্য সকলের আনন্দঘন পরিবেশ
শিক্ষার্থীর আঁকা ছবি-১
Click Here
শিক্ষার্থীর আঁকা ছবি-২
Click Here
Previous
Next